হবিগঞ্জের বাহুবলে টমটম-গাঁজাসহ দুই ‎মাদক কারবারি গ্রেফতার


মোঃ সমুজ আলী রানা,বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ১৯, ২০২৫, ৪:৪৬ পূর্বাহ্ন /
হবিগঞ্জের বাহুবলে টমটম-গাঁজাসহ দুই  ‎মাদক কারবারি গ্রেফতার
বাহুবলে টমটমযোগে গাঁজা পাচারকালে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ৩ কেজি গাঁজা সহ টমটম গাড়ি জব্দ করা হয়।
‎পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত সোয়া ৭ টার দিকে গোপন সূত্রে খবর পেয়ে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের চিচিরকোট এলাকায় অভিযান চালায়। এসময় চুনারুঘাটের ঘনশ্যামপুর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে রাজু মিয়া (২৮) ও দারাগাও বাগানের লক্ষিন্দর বাকতির ছেলে শংকর বাকতি(১৮) কে গ্রেফতার করা হয়। একই সময়ে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।   জব্দকৃত গাজার মূল্য অনুমান- ৪৫ হাজার টাকা এবং মাদক কাজে ব্যাবহৃত ০১ টি টমটম জব্দ করা হয়েছে।  বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

You cannot copy content of this page