মোঃ সমুজ আলী রানা,বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশের সময় : অক্টোবর ১৮, ২০২৫, ২:৫৮ অপরাহ্ন /
০
বাহুবল উপজেলার ৩নং সাতকাপন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাহুবল মডেল প্রেসক্লাবের নির্বাহী সদস্য নজরুল ইসলামের সুযোগ্য পিতা জনাব আলহাজ্ব আব্দুর রাজ্জাক সাহেব আজ শনিবার বেলা দেড়টার দিকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)তিনি একজন সাদা মনের মানুষ ছিলেন এবং একজন ন্যায় বিচারক হিসেবে সর্ব মহলে ছিলেন পরিচিত।তার ইন্তেকালে বাহুবল মডেল প্রেসক্লাবের প্রতিটি সদস্য শোকাহত। নন্দিত এ জনপ্রতিনিধির ইন্তেকালে বাহুবলে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা পুরণ হবার নয়।আমরা শোকসন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর শোক জ্ঞাপন করছি। দোয়া করি মহান আল্লাহ পাক যেন মেহেরবানী করে উনাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করেন এবং উনার পরিবার পরিজনকে যেনো ধৈর্য্য ধরার তৌফিক দান করেন আমিন।
আপনার মতামত লিখুন :