বরিশালে ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের সমাবর্তন অনুষ্ঠিত


বরিশাল প্রতিবেদক প্রকাশের সময় : অক্টোবর ১৮, ২০২৫, ২:৪৭ অপরাহ্ন /
বরিশালে ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের সমাবর্তন অনুষ্ঠিত

বরিশালের প্রথম বারের মত অনুষ্ঠিত হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের (ইউজিভি) সমাবর্তন অনুষ্ঠান।

আজ শনিবার নগরীর বেলসপার্ক মাঠে এই সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজনকে ঘিরে সকাল থেকেই সমাবর্তনে অংশগ্রহণকারীদের পদচারনায় মুখরিত ছিলো অনুষ্ঠান প্রাঙ্গণ। ছিলো উৎসব মুখর পরিবেশ আর শিক্ষার্থীদের বাধভাঙ্গা উচ্ছ্বাস। সমাবর্তনে ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের ৬ টি বিভাগের ৯ টি ব্যাচের প্রায় ২ হাজার শিক্ষার্থী অংশগ্রহন করেন। প্রথম বারের মত অনুষ্ঠিত সমাবর্তনের আয়োজনে থাকতে পেরে খুশি শিক্ষার্থীরা।

সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অথিতি বক্তব্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বর্তমান চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ শিক্ষার্থীদের উদেশ্যে বলেন, প্রত্যাশাকে ধারন করে এগিয়ে যেতে হবে। শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে আন্তরিকতা থাকতে হবে। ৫ ই আগস্টে শিক্ষার্থীরা এক হয়ে বিজয় লাভের মধ্য দিয়ে দেশে পরিবর্তন এনেছে। আগামীতে এই শিক্ষার্থীরা দেশকে নেতৃত্ব দেবে এমন প্রত্যাশার কথা জানান তিনি।

শিক্ষার্থীদের ছাড়াও বিশ্ব বিদ্যালয়ের ১০ জন ভাইস চেয়ারম্যানকে সম্মাননা প্রদান করা হয়েছে।

সমাবর্তনে বক্তব্য রাখেন ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ (ইউজিভি) এর উপাচার্য অধ্যাপক ড. আবদুল বাকী, ইউজিভি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মোঃ ইমরান চৌধুরী, ট্রেজারার অধ্যাপক ড. রাবেয়া বেগম, সমাবর্তনের আহবায়ক ইউজিভি’র পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোঃ ফরিদ আহমেদ প্রমুখ।

You cannot copy content of this page