বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কাঃ  নিহত ১


সজীব হাসান, বগুড়া প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ১৭, ২০২৫, ৬:০৯ অপরাহ্ন /
বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কাঃ  নিহত ১
বগুড়ায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আরেক ট্রাকের ধাক্কায় এক হেলপার নিহত হয়েছেন। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ৮টার দিকে শেরপুরের ঢাকা-বগুড়া মহাসড়কের ছোনকা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হেলপারের নাম ফেরদৌস (১৬)। তিনি বগুড়া সদর উপজেলার কোয়ালিপাড়া গ্রামের আমিনুর রহমানের ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আল আমিন।
পুলিশের এই কর্মকর্তা জানান, ঢাকা থেকে গরু বিক্রি করে ফেরার পথে ট্রাকটি (বগুড়া ড-১১-২৩২৫) ছোনকা এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা আরেক ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। চালক সামান্য আহত হলেও হেলপার ফেরদৌস ঘটনাস্থলেই মারা যান।
তিনি আরও জানান খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

You cannot copy content of this page