
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার ১২ নং ওয়ার্ডে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব লুৎফর রহমান। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সাবেক সদস্য সচিব সরদার মোহাম্মদ রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ১২ নং ওয়ার্ড বিএনপি ও ৫ নং মাঝগ্রাম ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ, পৌর বিএনপির সভাপতি আব্দুল সালাম, পৌর ছাত্রদল নেতা রাকিব সরদারসহ পৌর বিএনপি, যুবদল, কৃষকদল ও ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
কর্মসূচিতে বক্তারা বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নই দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র পথ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় পৌর বিএনপির সভাপতি সরদার মোঃ রফিকুল ইসলাম বলেন, “গত ১৭ বছরে স্বৈরাচার শেখ হাসিনার জুলুম-নির্যাতন ও অন্যায়ের বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীরা সংগ্রাম করে আসছে। ৫ আগস্টের ছাত্র বিপ্লবের মাধ্যমে দেশে স্বৈরাচারের পতনের সূচনা হয়েছে। এখন সময় এসেছে ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে দেশকে সত্যিকারের গণতান্ত্রিক পথে ফিরিয়ে আনার।”
তিনি আরও বলেন, “ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার মধ্য দিয়েই স্বৈরাচারকে চিরতরে উৎখাত করা সম্ভব। তাই সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
অনুষ্ঠান শেষে উপস্থিত নেতাকর্মীরা ১২ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন।
You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :