রামগতির বান্দের হাট বাজারে প্রকাশ্যে স্বর্ণ ছিনতাই


আবু সালমান রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: প্রকাশের সময় : অক্টোবর ১৫, ২০২৫, ৪:৫৪ অপরাহ্ন /
রামগতির বান্দের হাট বাজারে প্রকাশ্যে স্বর্ণ ছিনতাই

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বান্দের হাট বাজারে প্রকাশ্যে স্বর্ণ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার (১৫ অক্টোবর) দুপুর ৩টা ১২ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাজারের স্বর্ণকার রাজুর দোকান থেকে প্রায় ৩ ভরি স্বর্ণালঙ্কার ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ছিনতাই হওয়া স্বর্ণের মধ্যে ছিল ৫টি আংটি ও ১০ জোড়া কানের দুল।

স্বর্ণকার রাজু জানান, দুপুরে দুই যুবক মোটরসাইকেলে করে দোকানে আসে। তারা স্বর্ণ কেনার কথা বলে কিছুক্ষণ কথা বলে। একপর্যায়ে স্বর্ণ দেখানোর সময় তাদের মধ্যে একজন হঠাৎ স্বর্ণের প্যাকেটটি নিয়ে দোকান থেকে দৌড়ে বের হয়ে মোটরসাইকেলে উঠে দ্রুত পালিয়ে যায়।

রাজু আরও বলেন,

> “আমি দোকানের ভেতরে ছিলাম, বের হয়ে দেখি তারা মোটরসাইকেলে উঠে যাচ্ছে। আমি চিৎকার করলে আশপাশের লোকজন দৌড়ে আসে এবং তাদের ধাওয়া করে, কিন্তু তারা দ্রুত গতিতে পালিয়ে যায়।

You cannot copy content of this page