
রংপুরের মিঠাপুকুর উপজেলার ১৭ নং ইমাদপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আল আমিনসহ মোট ৩২ জন কর্মী ও সমর্থক বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
দলের আদর্শ ও ইসলামী মূল্যবোধে অনুপ্রাণিত হয়ে তারা ন্যায়, সত্য ও নৈতিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামীতে যোগ দেন।
সোমবার (১৪ অক্টোবর) রাতে ইউনিয়নের এক ভোটার সমাবেশে আনুষ্ঠানিকভাবে তারা জামায়াতে ইসলামীতে যোগদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক গোলাম রব্বানী, জেলা সেক্রেটারি মাওলানা এনামুল হক, মিঠাপুকুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির আসাদুজ্জামান শিমুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় তারা যোগদানকৃত সদস্যদের ফুলের মালা পরিয়ে বরণ করে নেন।
নবযোগদানকারী সদস্যদের স্বাগত জানিয়ে নেতৃবৃন্দ বলেন, স্থানীয় পর্যায়ে এ যোগদানের মাধ্যমে জামায়াতে ইসলামী আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে।
You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :