বড়াইগ্রাম থানা নাটোর জেলার শ্রেষ্ঠ থানা নির্বাচিত


বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ১৫, ২০২৫, ১০:১৪ পূর্বাহ্ন /
বড়াইগ্রাম থানা নাটোর জেলার শ্রেষ্ঠ থানা নির্বাচিত

নাটোর জেলার মধ্যে ২০২৫ সালের শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত হয়েছে বড়াইগ্রাম থানা। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম শ্রেষ্ঠ থানার সম্মাননা স্মারক তুলে দেন বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম সারোয়ার হোসেনের হাতে।

জানা গেছে, ওসি গোলাম সারোয়ার হোসেনের নেতৃত্বে থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জনবান্ধব পুলিশিং কার্যক্রম এবং দক্ষ প্রশাসনিক ব্যবস্থাপনার ফলে এ সাফল্য অর্জন করেছে বড়াইগ্রাম থানা। বিশেষ করে থানা এলাকার অপরাধ দমন, সেবা প্রাপ্তির সহজীকরণ ও জনগণের আস্থা অর্জনে বড়াইগ্রাম থানা পুলিশ অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

পুলিশ প্রশাসনের এই স্বীকৃতিতে বড়াইগ্রাম থানার কর্মকর্তারা উচ্ছ্বসিত। এ অর্জনে ওসি গোলাম সারোয়ার হোসেন থানার সকল কর্মকর্তা ও সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, “এই সাফল্য বড়াইগ্রাম থানার প্রতিটি সদস্যের যৌথ প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও জনগণের আস্থা ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা আরও আন্তরিকভাবে কাজ করে যাব।”

বড়াইগ্রাম থানাকে শ্রেষ্ঠ থানা নির্বাচিত করায় এলাকাবাসীও আনন্দ প্রকাশ করেছেন এবং ওসি গোলাম সারোয়ার হোসেনসহ থানা পরিবারকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

You cannot copy content of this page