বাহুবলে রাস্তায় প্রতিপক্ষের পাকা দেয়ালঃ একমাত্র রাস্তা বন্ধ থাকায় চলাচলে ব্যাঘাত
মোঃ সমুজ আলী রানা,বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশের সময় : অক্টোবর ১৪, ২০২৫, ৫:২৯ অপরাহ্ন /
০
বাহুবলে চলাচলের একমাত্র রাস্তায় প্রতিপক্ষের পাকা দেয়াল নির্মাণের কারণে প্রতিবেশীরা পড়ছেন চরম বিড়ম্বনায়। রাতের আঁধারে পাকা দেয়াল নির্মাণের ফলে কয়েকটি পরিবারের লোকজন ক্ষেত-খামারে যেতে পারছেন না। এ ব্যাপারে সামাজিক বিচার আচার ছাড়াও আদালতের আদেশ মানছেন না প্রভাবশালী আব্দুল হামিদ।
জানা যায়, বাহুবল উপজেলার রসুলপুর পশ্চিম মৌজার এসএ ২৬ খতিয়ানে ৩২৯০ দাগে ৪ হাত প্রস্থ সেরুখাল পর্যন্ত রাস্তা দিয়ে আবহমানকাল হতে চলাচল করে আসছেন চান মিয়ার ছেলে জালাল মিয়া ও তাদের পূর্ব পুরুষগণ। কিন্তু স্থানীয় জগতপুর গ্রামের মৃত আব্দুল সোবহানের ছেলে আব্দুল হামিদ প্রায় বছর আগে আশপাশের লোকজনের চলাচলের একমাত্র রাস্তায় পাকা দেয়াল নির্মাণের চেষ্টা করেন। এ নিয়ে প্রতিবেশী জালাল মিয়া গং এর সাথে আব্দুল হামিদের বিরোধের সৃষ্টি হয়।
এমতাবস্থায় স্থানীয় মুরুব্বিয়ান সালিশ বিচারের মাধ্যমে সীম-সীমানা নির্ধারণ করে পাকা পিলার স্থাপনের মাধ্যমে বিরোধ মিমাংসা করে দেন। কিছু দিন যেতে না যেতেই আব্দুল হামিদ বাড়ির পাশে মাত্র ছয় ফুটের মাথায় সিমানা পিলার উপড়ে ফেলে রাতের আঁধারে পাকা দেয়াল নির্মাণ করেন। এতে আশপাশের লোকজন চলাচলে মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছেন।
আপনার মতামত লিখুন :