ইনসাফ ও মর্যাদার বাংলাদেশের জন্য লড়াই করছে এনসিপি : নাহিদ ইসলাম


সংবাদ প্রতিদিন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ৪, ২০২৫, ৯:১৪ পূর্বাহ্ন /
ইনসাফ ও মর্যাদার বাংলাদেশের জন্য লড়াই করছে এনসিপি : নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জাতীয় নাগরিক পার্টি জুলাই গণঅভ্যুত্থানে যে নতুন বাংলাদেশের স্বপ্ন—কৃষক-শ্রমিক ও ছাত্র-জনতার একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ। ইনসাফ ও মর্যাদার বাংলাদেশ, সেই বাংলাদেশর জন্য লড়াই করছে।দেশ গড়তে জুলাই পদযাত্রার কর্মসূচির অংশ হিসেবে ঠাকুরগাঁও বাসস্ট্যান্ডে শুক্রবার (৪ জুলাই) দুপুর ২টার দিকে জেলা শহরের আর্টগ্যালারি মডেল মসজিদে নামাজ শেষে উপস্থিত জনতার উদ্দেশে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, প্রিয় বন্ধুগণ। আমরা জানি, জুলাই-আগস্টে ফ্যাসিস্ট শ্বৈরাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে উঠেছিল। সে সময় হাজার হাজার শিক্ষার্থী রাজপথে নেমে এসেছিল। তারা আহত ও শহীদ হয়েছে। আমরা তাদের স্মরণ করছি ও শ্রদ্ধা জানাচ্ছি. তিনি বলেন, আমরা মনে করি, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এখনো হয়নি। আগের সিস্টেম রয়ে গেছে। ফলে সেই সিস্টেমকে বিলোপ করে নতুন দেশ গঠনের লক্ষ্যেই এই নতুন পার্টি ও আমাদের কর্মসূচি। এনসিপির কার্যক্রম সারা দেশে চলছে। আপনারা আমাদের হাতকে শক্তিশালী করবেন। তরুণ এবং বিকল্প নেতৃত্বকে বেছে নেবেন।

You cannot copy content of this page