২১৮ জনের নমুনা পরীক্ষায় ৮ জনের করোনা শনাক্ত


সংবাদ প্রতিদিন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ৪, ২০২৫, ৫:১৫ পূর্বাহ্ন /
২১৮ জনের নমুনা পরীক্ষায় ৮ জনের করোনা শনাক্ত

বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) নতুন করে ৮ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। এ নিয়ে এ বছর এখন পর্যন্ত মোট ৬১৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

তবে গত একদিনে নতুন করে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। তাই মৃত্যুর সংখ্যা ২৩ (চলতি বছরের জানুয়ারি থেকে আজ পর্যন্ত) জন অপরিবর্তিত রয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

You cannot copy content of this page