
রামগতিতে টাইফয়েড টিকাদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার (১২ অক্টোবর) সকালে আলেকজান্ডার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সৈয়দ আমজাদ হোসেন বলেন, “টাইফয়েড জ্বর থেকে শিশুদের সুরক্ষা দিতে বাংলাদেশ সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) এর আওতায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশু ও কিশোরদের এক ডোজের টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) প্রদান করা হচ্ছে।”
সরকারি নির্দেশনা অনুযায়ী, রবিবার (১২ অক্টোবর) থেকে শুরু হওয়া এই বিনামূল্যের টিকাদান কর্মসূচি চলবে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত। স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এই টিকা টাইফয়েড প্রতিরোধে ৯৫ শতাংশের বেশি কার্যকর, এবং এক ডোজ টিকা শিশুকে ৩ থেকে ৭ বছর পর্যন্ত সুরক্ষা দেবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামনাশিস মজুমদার জানান, রামগতি উপজেলার ৯২ হাজার ৪৬৭ জন শিশু-কিশোরকে এই টিকার আওতায় আনা হবে।
তিনি আরও জানান, ১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত স্কুল ও মাদ্রাসায় শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে, আর ১ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত কমিউনিটি ক্লিনিক ও ইপিআই কেন্দ্রে টিকাদান কার্যক্রম সম্পন্ন হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন —
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামনাশিস মজুমদার,
আবাসিক মেডিকেল অফিসার ডা. মাসুদ জাহান,
ডা. আফজাল হোসাইন,
রামগতি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কবির হোসেন,
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আকতার,
রামগতি প্রেস ক্লাব সভাপতি মো. রেজাউল হক এবং স্বাস্থ্য সহকারীবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, টাইফয়েড প্রতিরোধে এই টিকাদান কর্মসূচি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা শিশুদের সুস্বাস্থ্য ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সহায়ক হবে।
You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :