অষ্টগ্রামে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ এর উদ্বোধন


কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ১২, ২০২৫, ১০:৫১ পূর্বাহ্ন /
অষ্টগ্রামে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ এর উদ্বোধন

কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রামে শুরু হয়েছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫। রবিবার (১২ অক্টোবর) সকাল ১০.০০ টায় হাওর আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলশাদ জাহান।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহিবুল্লাহ সৌরভ, অফিসার ইনচার্জ রুহুল আমীন, মেডিকেল অফিসার ডা. নাফিস, বিএনপি অষ্টগ্রাম উপজেলা শাখার সাধারণ সম্পাদক জাকির হোসেন মুকুল সহ প্রমুখ।

উদ্বোধনকালে ইউএনও দিলশাদ জাহান বলেন,
“শিক্ষার্থীরা আমাদের ভবিষ্যৎ। তাদের সুস্থ ও নিরাপদ রাখতে এই টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেক বিদ্যালয়কে সহযোগিতা করার আহ্বান জানাই।”

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহিবুল্লাহ সৌরভ জানান, এ ক্যাম্পেইনের মাধ্যমে অষ্টগ্রাম উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদের টাইফয়েড প্রতিরোধী টিকা দেওয়া হবে। ইতোমধ্যে নিবন্ধন কার্যক্রম চলছে এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যেই টিকা প্রদান সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

অনুষ্ঠান শেষে হাওর আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে প্রতীকীভাবে কয়েকজন শিক্ষার্থীকে টাইফয়েড টিকা দেওয়া হয়।
উল্লেখ্য, জাতীয় পর্যায়ে “টাইফয়েড টিকাদান কর্মসূচি ২০২৫” এর আওতায় সারাদেশের শিশু-কিশোরদের বিনামূল্যে এ টিকা প্রদান করা হচ্ছে।

You cannot copy content of this page