
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল তৈরির কাজ শেষ পর্যায়ে রয়েছে। এখন কেবল শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষা। অনুমোদন পেলেই চূড়ান্ত দিন নির্ধারণ করে ফল প্রকাশ করবে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। সবকিছু ঠিক থাকলে আগামী ১৫ জুলাইয়ের মধ্যেই দেশের প্রায় ১৫ লাখ পরীক্ষার্থী তাদের কাঙ্ক্ষিত ফল জানতে পারবে।
বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।
তিনি বলেন, ফল তৈরির কাজ প্রায় শেষ। আমরা এখন সম্ভাব্য কয়েকটি তারিখ চূড়ান্ত করে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাব। মন্ত্রণালয় যে তারিখটির অনুমোদন দেবে, সেটিতেই ফল প্রকাশ করা হবে।
You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :