
কামিল মাস্টার্স (এক বছর মেয়াদি) পরীক্ষা–২০২৩-এর উত্তরপত্র মূল্যায়নের জন্য প্রথম ও দ্বিতীয় পরীক্ষক নিয়োগ দিতে যাচ্ছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়। সেজন্য আগ্রহী ও যোগ্য শিক্ষকরা আগামী ৩ জুলাই থেকে ১৩ জুলাইয়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, এবার ছয়টি বিভাগে পরীক্ষক নিয়োগ দেওয়া হবে। বিভাগগুলো হলো—আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আরবি ভাষা ও সাহিত্য, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং আল ফিকহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iau.edu.bd) থেকে ‘পরীক্ষক’মেন্যুতে প্রবেশ করে মাদ্রাসার ইআইআইএন ও পাসওয়ার্ড ব্যবহার করে ফরম পূরণ করতে হবে। আবেদন শেষে রেফারেন্স নম্বর সংরক্ষণ করতে হবে।
You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :