মোঃ সমুজ আলী রানা,বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশের সময় : অক্টোবর ১২, ২০২৫, ৬:১৬ পূর্বাহ্ন /
০
হবিগঞ্জের বাহুবলে সিলিকা বালুসহ ট্রাক্টর আটক করা হয়েছে। এ সময় বালু পাচারে জড়িত থাকার দায়ে শেফুল মিয়া নামের এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১১ অক্টোবর) সন্ধায় বাহুবল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুল ইসলাম পুটিজুরি ইউনিয়নের মিরেরগাও এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় সিলিকা বালুর ট্রাকসহ ১জনকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটক শেফুল মিয়াকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও এক হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়া জব্দকরা আনুমানিক ৫০০ ফুট বালু উন্মুক্ত নিলামের মাধ্যমে ১৩ হাজার ২শ ৫০ টাকা বিক্রি করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহবুবুল ইসলাম জানান, আটক করা ট্রাক্টর পুটিজুরী পুলিশ ফাড়ির হেফাজতে দেয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :