বড়াইগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র বিশাল জনসভা সফল করতে গণসংযোগ


বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ১১, ২০২৫, ৩:৩৫ অপরাহ্ন /
বড়াইগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র বিশাল জনসভা সফল করতে গণসংযোগ

আগামী ১৭ অক্টোবর ২০২৫ ইং (শুক্রবার) বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাইপাস এলাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বিশাল জনসভা।

আসন্ন এই জনসমাবেশকে সফল ও সার্থক করতে ইতোমধ্যেই জোর প্রস্তুতি শুরু করেছে স্থানীয় নেতাকর্মীরা। মাঠ প্রস্তুতি থেকে শুরু করে মাইকিং, ব্যানার–পোস্টার, দাওয়াত বিতরণ—সবক্ষেত্রেই চলছে ব্যস্ততা।

এদিকে জনসভাকে সফল করতে দিনরাত গণসংযোগ ও প্রস্তুতিমূলক কার্যক্রমে ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলার (৪) বড়াইগ্রাম–গুরুদাসপুর আসনের এমপি পদপ্রার্থী মাওলানা আব্দুল হাকিম। তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়ন, বাজার ও গ্রামে গিয়ে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করছেন এবং সবাইকে জনসভায় যোগদানের আহ্বান জানাচ্ছেন।

দলীয় সূত্রে জানা গেছে, এ জনসভায় কেন্দ্র ও জেলা পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। সভাটি সফল করতে উপজেলা ও পৌর জামায়াতের নেতারা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করছেন।

You cannot copy content of this page