বনপাড়ায় রূপ রেখা লালন একাডেমীর ২০ বছর পূর্তি উদযাপন


বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ১১, ২০২৫, ৬:০৪ পূর্বাহ্ন /
বনপাড়ায় রূপ রেখা লালন একাডেমীর ২০ বছর পূর্তি উদযাপন

বনপাড়া রূপ রেখা লালন একাডেমীর ২০ বছর পূর্তি উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার সন্ধ্যায় বনপাড়া পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের আয়োজন করেন একাডেমীর প্রতিষ্ঠাতা ও পরিচালক, বিশিষ্ট লালনভক্ত সরদার মোহাম্মদ সুলতান আহমেদ।

দীর্ঘ দুই দশক ধরে লালন সঙ্গীতের চর্চা, সংরক্ষণ ও প্রসারে নিবেদিত এই প্রতিষ্ঠানটি বর্তমানে এলাকায় একটি শক্তিশালী সাংস্কৃতিক অবস্থান অর্জন করেছে। নানা চড়াই-উতরাই পার করেও লালন একাডেমী এখন হয়ে উঠেছে লালন ভাবধারার অন্যতম প্রাণকেন্দ্র।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপি’র অন্যতম সদস্য অধ্যাপক লুৎফর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোজাম্মেল হক, আসাদ মোল্লা, রফিকুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ।

সন্ধ্যার পর শুরু হওয়া সাংস্কৃতিক পর্বে একাডেমীর শিল্পীরা পরিবেশন করেন লালন ফকিরের দর্শনভিত্তিক নানা গান, আবৃত্তি ও নৃত্যনাট্য। মনোমুগ্ধকর এ অনুষ্ঠান শেষে অতিথিরা লালনচর্চায় একাডেমীর অবদানের প্রশংসা করেন এবং প্রতিষ্ঠানের ভবিষ্যৎ সাফল্যের জন্য শুভকামনা জানান।

You cannot copy content of this page