হবিগঞ্জের বাহুবলে ১২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ


মোঃ সমুজ আলী রানা,বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ১০, ২০২৫, ৮:১৬ অপরাহ্ন /
হবিগঞ্জের বাহুবলে ১২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ
 হবিগঞ্জের বাহুবলে ১২ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক মাদক ব্যবসায়ী উপজেলার মিরপুর ইউনিয়নের রগুরামপুর গ্রামের মৃত মঞ্জব উল্লার ছেলে আব্দুল হেকিম (৫০)।
‎ শুক্রবার ( ১০ অক্টোবর) ভোর রাতে বাহুবল মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে নিজ বসতঘর থেকে তাকে আটক করা হয়। এসময় ১২ কেজি গাঁজা জব্দ করে পুলিশ।
‎বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ধৃত আব্দুল হেকিমকে মাদক আইনে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

You cannot copy content of this page