
রাঙামাটি সদর উপজেলার ৮নং ওয়ার্ডের মোহাম্মদপুর জজ কোর্ট সংলগ্ন এলাকার ঐতিহ্যবাহী বায়তুল ইজ্জত জামে মসজিদে নতুন পরিচালনা কমিটি গঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে কমিটি ঘোষণা করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার প্রখ্যাত আলেম ও খতিব,হাফেজ মাওলানা রহমত উল্লাহ, অত্র মসজিদের মোয়াজ্জেন মাওলানা মোঃআব্দুর রহমান সহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি মো. ফজলুল হক। উপস্থিত মুসল্লিরা নতুন কমিটিকে স্বাগত জানান এবং মসজিদের সার্বিক উন্নয়ন ও ধর্মীয় কর্মকাণ্ডে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
১৭ সদস্যবিশিষ্ট নতুন পরিচালনা কমিটি ঘোষণা নবগঠিত বায়তুল ইজ্জত জামে মসজিদের পরিচালনা কমিটি তিন বছরের জন্য গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো.রুহুল আমিন,সিনিয়র সহ-সভাপতি মোঃ শহিদ, সহ-সভাপতি মোঃ ফজলু, সাধারণ সম্পাদক মোঃ আবুল খায়ের, সহ-সাধারণ সম্পাদক মোঃ নুরুল কবির, সহ-সাধারণ সম্পাদক মোঃ ইমরান, অর্থ সম্পাদক মোঃ সেলিম, দপ্তর সম্পাদক মোঃ শহিদ সওদাগর, সহ-সম্পাদক মোঃ মানিক, দ্বীনশিক্ষা ও ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ নুরু, সহ-দ্বীনশিক্ষা ও ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ রুবেল, সমাজ সেবা বিষয়ক সম্পাদক মোঃ শাহ আলম, সহ-সমাজ সেবা বিষয়ক সম্পাদক মোঃ ইয়াছিন পাঠাগার বিষয় সম্পাদক মোঃ কামাল, সহ-পাঠাগার বিষয় সম্পাদক মোঃ শফি, সদস্য মোঃ শাহরাজ, সদস্য মোঃ করিম স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর সমন্বয়ে এ কমিটি গঠন করা হয়, যা মসজিদের দৈনন্দিন কার্যক্রম, উন্নয়ন ও ধর্মীয় অনুষ্ঠানাদি পরিচালনা করবে।
সভায় বক্তারা বলেন, বায়তুল ইজ্জত জামে মসজিদ প্রতিষ্ঠার পর থেকেই এটি এলাকার ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন কমিটির মাধ্যমে মসজিদকে আরও আধুনিক, পরিপাটি ও ধর্মীয় শিক্ষার কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানের শেষে দোয়া পরিচালনা করা হয় দেশের শান্তি, সমৃদ্ধি ও মুসল্লিদের কল্যাণ কামনা করে।
You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :