কিশোরগঞ্জ জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি হাফিজুল্লাহ হীরা’র মতবিনিময়


কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ১০, ২০২৫, ৬:১১ অপরাহ্ন /
কিশোরগঞ্জ জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি হাফিজুল্লাহ হীরা’র মতবিনিময়

জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি হাফিজুল্লাহ হীরা’র মতবিনিময় করেছেন।

গতকাল শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১১ টায় কিশোরগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে জেলা কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিকস ও অনলাইন গণমাধ্যম কর্মীদের সাথে এ মতবিনিময় সভা করেছেন।

সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি কিশোরগঞ্জ-৪ সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি হিসেবে সকলের সহযোগিতা চান।

কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মোহাম্মদ হাফিজুল্লাহ হীরা বলেন, “জনগণের সরকার গঠনে প্রত্যাশিত ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন।

হাফিজুল্লাহ হীরা বলেন, বিএনপি কেবল একটি রাজনৈতিক দল নয়, এটি স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের প্রতীক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা একটি মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে চাই।

তিনি আরও বলেন, বর্তমান সময়ে গণতন্ত্র ও ভোটাধিকারের সংকট উত্তরণের একমাত্র পথ হলো জনগণের ঐক্য। বিএনপি সেই ঐক্যের প্রতীক হয়ে ব্যালটের মাধ্যমে নির্বাচিত হয়ে জনগনের সরকার গঠন করতে চায়।

তার দাবি স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হাফিজুল্লাহ হীরাকেই দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ে সক্রিয় থেকে দলের জন্য কাজ করে যাচ্ছেন। তরুণ নেতৃত্ব হিসেবে তিনি এলাকায় বেশ জনপ্রিয়।

তিনি আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমান ঘোষিত রাষ্টকাঠামোর ৩১ দফা বাস্তবায়ন ও হাওর এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে তারুণ্য নির্ভর আগামীর রাষ্ট্র পরিচালনায় নির্বাচনে দলীয় মনোনয়ন চান। সেই সাথে তিনি দলের কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি অকুন্ঠ সমর্থনের কথাও জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাকে না দিলেও দল যাকে বিএনপি থেকে মনোনয়ন দেবে তার পক্ষ হয়েই তিনি নির্বাচন করবে বলেও জানান।

You cannot copy content of this page