রামগতিতে চাচার শ্বশুরের বিরুদ্ধে ভাতিজার বউকে পিটানোর অভিযোগ


আবু সালমান রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: প্রকাশের সময় : অক্টোবর ৯, ২০২৫, ২:৩৫ অপরাহ্ন /
রামগতিতে চাচার শ্বশুরের বিরুদ্ধে ভাতিজার বউকে পিটানোর অভিযোগ

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা মো. মমিন ও তার বাবা মিলে ভাতিজার বউ মমতাজ বেগমকে পিটানোর অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটে বুধবার (৮ অক্টোবর)। স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে মমিন ও তার বাবা মিলে মমতাজ বেগমের ওপর হামলা চালায়। এসময় মমতাজ বেগমের মেয়ের জামাই জাহাঙ্গীর আলম তাকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও মারধর করা হয়।

এ ঘটনায় মমতাজ বেগম গুরুতর আহত হন এবং পরে তিনি মামলা করার জন্য রামগতি থানায় অভিযোগ দাখিল করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মারধরের ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বিষয়টির সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।

You cannot copy content of this page