
‘একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়রো, সযত্নে তোমায় রাখবো আগলে’ এই স্লোগান নিয়ে বরগুনায় পালিত হয়েছে আন্তর্জাতিক প্রবীণ দিবস।
মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে বরগুনা জেলা প্রশাসকের সুবর্ণ জয়ন্তী সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর, প্রবীণ হিতৈষী সংঘের আয়োজনে বরগুনায় র্যালি ও প্রবীণদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বরগুনা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ সহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার, প্রবীণ হিতৈশী সংঘের মহাসচিব, মনির হোসেন কামালসহ প্রবীণ হিতৈশী সংঘের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক প্রধান অতিথির বক্তব্যে প্রবীণদের সমাজে গুরুত্ব নিয়ে ব্যাপক আলোচনা করেন এবং নবীনদের উদ্দেশ্যে বলেন, সব সময় প্রবীণদের প্রতি সম্মান ও মর্যাদা দিতে হবে।
আলোচনা শেষে জেলা প্রশাসকের কার্যলয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূর্নরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :