সুন্দরগঞ্জে মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ড: অল্পের জন্য রক্ষা পেলেন সবাই


‎ফিরোজ কবির সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ৩, ২০২৫, ৬:৪৬ পূর্বাহ্ন /
সুন্দরগঞ্জে মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ড: অল্পের জন্য রক্ষা পেলেন সবাই

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ১৩নং শ্রীপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দক্ষিণ শ্রীপুর বাড়াইকান্দি গ্রামে অবস্থিত জামিয়া ইসলামিয়া দারুল উলুম হাফিজিয়া ক্বওমী মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটের দিকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে হঠাৎ করেই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন মাদ্রাসার ভেতরে ছড়িয়ে পড়ে। এতে অল্প সময়ের মধ্যেই মাদ্রাসার আসবাবপত্র, শিক্ষার্থীদের বইপত্র, কাপড়চোপড়, খাট-পাটসহ সবকিছু পুড়ে যায়।

‎অগ্নিকাণ্ডের সময় মাদ্রাসায় শিক্ষক ও কিছু শিক্ষার্থী অবস্থান করলেও কোনো প্রাণহানি বা শারীরিক ক্ষয়ক্ষতি হয়নি। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। দীর্ঘ চেষ্টার পর তারা আগুন নেভাতে সক্ষম হন।

‎এ ঘটনায় মাদ্রাসার পড়াশোনা কার্যক্রম ব্যাহত হওয়ায় কর্তৃপক্ষ দুই দিনের জন্য প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করেন।

You cannot copy content of this page