নাটোরে বিয়ে বাড়িতে বরযাত্রী নিয়ে বিরোধ, কনে পক্ষের হামলায় আহত ২


বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ৩, ২০২৫, ৬:৪১ পূর্বাহ্ন /
নাটোরে বিয়ে বাড়িতে বরযাত্রী নিয়ে বিরোধ, কনে পক্ষের হামলায় আহত ২

নাটোরের বড়াইগ্রাম উপজেলার দাঁড়কৈর গ্রামে বরযাত্রী নিয়ে বিরোধের জেরে কনে পক্ষের হামলায় দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে নগর ইউনিয়নের ওই গ্রামে ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নির্ধারিত সংখ্যার চেয়ে পাঁচজন অতিরিক্ত বরযাত্রী নিয়ে কনের বাড়িতে পৌঁছালে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে কনে পক্ষের লোকজন বরযাত্রীদের ওপর হামলা চালায়। এতে দুইজন আহত হন এবং তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

ঘটনার পর এলাকার মানুষজনের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং আশপাশের গ্রামেও চাঞ্চল্য সৃষ্টি হয়।

You cannot copy content of this page