
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছেন আনসার ও ভিডিপি সদস্য,সদস্যারা। তাদের নিরলস প্রচেষ্টা ও আন্তরিক দায়িত্ব পালনে সর্বমহলে প্রশংসার স্রোত বইছে।
উপজেলা প্রশাসনের তথ্য মতে, এ বছর সুন্দরগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়নে মোট ১২৯টি পূজামণ্ডপে ৮২৪ জন আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা মোতায়েন করা হয়েছে। এর মধ্যে নারী সদস্য ২৫৮ জন এবং পুরুষ সদস্য ৫৬৬ জন।
দুই ধাপে সদস্যদের দায়িত্ব বণ্টন করা হয়। প্রথম ধাপে ২৪ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত ৩২৪ জন দায়িত্ব পালন করেন। পরবর্তীতে দ্বিতীয় ধাপে ২৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত পূজামণ্ডপগুলিতে ৮২৪ জন আনসার-ভিডিপি সদস্য মোতায়েন রয়েছেন।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা স্বরূপ বিশ্বাস এবং উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক চন্দন কান্দি দেব নিয়মিত পূজামণ্ডপ পরিদর্শন করছেন। তারা জানান, আনসার ও ভিডিপি সদস্যরা দায়িত্ব পালনে আন্তরিকতা ও নিষ্ঠার পরিচয় দিচ্ছেন। জেলা কমান্ড্যান্ট সনজয় কুমার সাহার তত্ত্বাবধানে পূজার নিরাপত্তা নিশ্চিতে সবাই নিরলসভাবে কাজ করছেন।
পূজা উদযাপন কমিটির সদস্যরা জানান, আনসার বাহিনীর উপস্থিতিতে পূজামণ্ডপে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় থাকছে। ফলে ভক্ত-দর্শনার্থীরা নির্বিঘ্নে পূজা উপভোগ করতে পারছেন।
স্থানীয়রা বলেন, বরাবরের মতো এবারও আইনশৃঙ্খলা রক্ষায় আনসার ও ভিডিপি বাহিনীর ভূমিকা প্রশংসনীয়।
You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :