
আজ বৃহস্পতিবার (০২ অক্টোবর ২০২৫) শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কিশোরগঞ্জ-৪ আসনের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপি নেতা, সমাজসেবক ও কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডা. ফেরদৌস আহমেদ চৌধুরী লাকি। এ সময় তিনি পূজামণ্ডপে উপস্থিত সনাতন ধর্মাবলম্বী মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার সার্বিক আয়োজন সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পূজামণ্ডপে নগদ অনুদান প্রদান করেন। অনুদান গ্রহণ করে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ বিএনপি নেত্রী ও নেতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ডা. লাকি এ সময় বলেন, “বাংলাদেশ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম যার যার, উৎসব সবার। বিএনপি সবসময় সকল ধর্মের মানুষের নিরাপদ ও শান্তিপূর্ণ উৎসব উদযাপনে বিশ্বাসী।”
তিনি আরও উল্লেখ করেন, দেশে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে সব সম্প্রদায়ের মানুষের সমান অধিকার নিশ্চিত করা বিএনপির অঙ্গীকার।
পূজামণ্ডপ পরিদর্শনের সময় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুধীজন ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
ডা. ফেরদৌস আহমেদ চৌধুরী লাকি সকলের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করে সবার নিকট বিশেষ দোয়া চান।
You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :