
এক্সপ্রেস মহেশপুর
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পাচার রোধে চোরাকারবারীদের লক্ষ্য করে গুলি করেছে বর্ডার গার্ড বাংলাশে (বিজিবি)। সোমবার (২৩ ডিসেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার যাদবপুর কানাইডাঙ্গা এলাকায় ভারত থেকে অবৈধ মালামাল আনার সময় ২০-২২ জন চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবি এ গুলিবর্ষণ করে।
মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, সোমবার ভোর ৫টায় মহেশপুর যাদবপুর বিওপির তিনটি বিশেষ টিম কানাইডাঙ্গা বিল সংলগ্ন সীমান্ত পিলার ৫০ হতে ৫১ টহল দিচ্ছিল। এসময় ভারত থেকে অবৈধ মালামাল নিয়ে ২০-২২ জন চোরাকারবারী কানাইডাঙ্গা সীমান্তের দিকে আসতে থাকে। সে সময় নায়েব সুবেদার মো. আলমগীর হোসেনের সঙ্গে থাকা টহল দল চোরাকারবারীদের ধরতে অভিযান চালান। মাদক বহনকারীদের পারাপারে সহযোগিতা করতে ৬-৭ জন অস্ত্রসহ বিজিবির পরোধ করে। তারা দেশি অস্ত্র নিয়ে বিজিবির েিক এগিয়ে এলে, টহল কমান্ডার তাদের সতর্ক করেন। তখন চোরাকারবারীরা কয়েকটি দেশি অস্ত্র বিজিবি টহলের দিকে ছুড়ে মারে। এই পরিস্থিতিতে প্রথমে টহল কমান্ডার এক রাউন্ড ফাঁকা ফায়ার করেন। অন্যদিকে ১৪-১৫ জন বস্তায় মালামাল নিয়ে পালাতে গেলে টহল দল তাদের লক্ষ্য করে দুই রাউন্ড গুলি বর্ষণ করে। চোরাকারবারীদের কয়েকজন তাদের সঙ্গে থাকা অবৈধ মালামাল বোঝায় বস্তা বিলের পানিতে ফেলে পালিয়ে যান। টহল দল ১৬ বস্তা ফেন্সিডিল, একটি হাসুয়া এবং ৩টি মোবাইল ফোন উদ্ধার করে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে বিজিবি।
You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :