হবিগঞ্জের মাধবপুরে বিজিবির বিশেষ অভিযানে পাথরের নিচে লুকানো ভারতীয় জিরা-ফুচকাসহ ট্রাক আটক


মোঃ সমুজ আলী রানা,বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ১, ২০২৫, ২:৫২ অপরাহ্ন /
হবিগঞ্জের মাধবপুরে বিজিবির বিশেষ অভিযানে পাথরের নিচে লুকানো ভারতীয় জিরা-ফুচকাসহ ট্রাক আটক
হবিগঞ্জের মাধবপুরে বিশেষ অভিযানে বিপুল পরিমান ভারতীয় জিরা ও ফুচকা বোঝাই একটি ট্রাক আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১অক্টোবর) ভোরে  ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্ত্বর এলাকায় ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি চৌকস টহলদল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে ভারত থেকে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ট্রাকে করে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে ভোররাতে ঢাকা-সিলেট মহাসড়কে নজরদারি বসানো হয়। কিছুক্ষণ পর সন্দেহভাজন একটি পাথরবোঝাই ট্রাককে থামানো হলে চালক প্রথমে টালবাহানা শুরু করে। পরে ট্রাকটি তল্লাশি করে দেখা যায়, উপরিভাগে পাথরের স্তূপ আর নিচে বিশেষ কায়দায় লুকানো রয়েছে ভারতীয় জিরা ও ফুচকার বড় চালান।
বিজিবির কর্মকর্তারা জানান, আটককৃত পণ্যের বাজারমূল্য কয়েক কোটি টাকা হতে পারে। তবে সঠিক হিসাব শুল্ক গোয়েন্দা ও কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতিতে গণনা শেষে নির্ধারণ করা হবে। ট্রাকের চালককে আটক করা সম্ভব হলেও সহযোগীরা পালিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।
এ বিষয়ে ৫৫ বিজিবি হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল বলেন, আমাদের গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। সীমান্তপথ ব্যবহার করে ভারতীয় পণ্য পাচারের যে চেষ্টা চলছে তা আমরা কোনোভাবেই সফল হতে দেব না। নিয়মিত নজরদারি বাড়ানো হয়েছে।
সম্প্রতি হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় বিজিবির বিশেষ অভিযানের কারনে সাধারণ মানুষের মধ্যে স্বস্থি ফিরে এসেছে। তারা আশা প্রকাশ করছেন নিয়মিত এধরনের অভিযান পরিচালিত হলে হবিগঞ্জ জেলায় চোরাচালান অনেকটা বন্ধ হয়ে যাবে।
জব্দকৃত ট্রাক ও পণ্য  শুল্ক গোয়েন্দা ও কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

You cannot copy content of this page