
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কাস্তুল ব্রহ্মপুরার আইসিটি উদ্যোক্তা মাহবুবুর রহমান রিয়ন শারদীয় দুর্গাপূজার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেছেন। সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে তিনি পূজা আয়োজক, ভক্ত ও দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার আহ্বান জানান।
পরিদর্শনে তাঁর সঙ্গে ছিলেন স্থানীয় তরুণ সমাজের প্রতিনিধি জহিরুল ইসলাম রিয়াজ, রাজ্জাক রাসেল, জীবন রুবেল ও সোহাগ। তাঁরা আয়োজকদের পাশে থাকার আশ্বাস দেন এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার বার্তা তুলে ধরেন।
মাহবুবুর রহমান রিয়ন বলেন, “দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি সার্বজনীন আনন্দ ও ভ্রাতৃত্বের প্রতীক। সবাই মিলেমিশে সম্প্রীতির পরিবেশে উৎসব উদযাপন করতে হবে।”
স্থানীয়রা জানান, অষ্টগ্রামে এ বছর উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিদিনই ভক্ত ও দর্শনার্থীদের ভিড়ে পূজা মণ্ডপগুলো প্রাণবন্ত হয়ে উঠছে।
You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :