বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশঃ আলমডাঙ্গায় পূজা মণ্ডপ পরিদর্শন কালে বিএনপি নেতা শামসুজ্জামান দুদু


স্টাফ রিপোর্টার প্রকাশের সময় : সেপ্টেম্বর ৩০, ২০২৫, ৪:৫৯ অপরাহ্ন /
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশঃ আলমডাঙ্গায় পূজা মণ্ডপ পরিদর্শন কালে বিএনপি নেতা শামসুজ্জামান দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান ও চুয়াডাঙ্গা-১ আসনের মনোনয়ন প্রত্যাশী শামসুজ্জামান দুদু আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ) বিকেলে তিনি দলের স্থানীয় নেতাকর্মীদের নিয়ে এ পরিদর্শনে অংশ নেন। পূজা মণ্ডপ পরিদর্শনকালে শামসুজ্জামান দুদু পূজার আয়োজক কমিটির সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি আলমডাঙ্গা পৌর এলাকা বিভিন্ন পূজা মণ্ডপ পর্যায়ক্রমে পরিদর্শন করেন।

তিনি বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সবাই মিলেমিশে উৎসব পালন করবে— এটাই আমাদের সংস্কৃতি। বিএনপি সব সময় জনগণের অধিকার ও সামাজিক সম্প্রীতির পক্ষে।”

এ সময় তার সঙ্গে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেহালা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম রেজা, জেলা ও উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্থানীয় নেতা-কর্মীরা জানান, চুয়াডাঙ্গা-১ আসনে শামসুজ্জামান দুদুর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। পূজা পরিদর্শনের মাধ্যমে তিনি এলাকার মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন।

You cannot copy content of this page