
বগুড়ায় যুবদল নেতা রাহুলকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত রাহুল সরকার কাহালু উপজেলার বাসিন্দা। মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার মালঞ্চায় উক্ত হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রাহুল সরকার বগুড়া পৌর যুবদলের ১৩ নং ওয়ার্ড শাখার সাংগঠনিক সম্পাদক ছিলেন।বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হোসাইন মোহাম্মদ রায়হান বলেন, পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তারে কাজ শুরু করেছি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর কাজ চলচে।
You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :