বগুড়ায় র‌্যাব-১২ এর অভিযানে ৫৫ বোতল কেরু মদসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার


সজীব হাসান, বগুড়া প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ৩০, ২০২৫, ২:৪৩ অপরাহ্ন /
বগুড়ায় র‌্যাব-১২ এর অভিযানে ৫৫ বোতল কেরু মদসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২, সিপিএসসি বগুড়ার বিশেষ অভিযানে ৫৫ বোতল কেরু মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে সদর থানার সুলতানগঞ্জ পাড়া গ্রামের হাকির মোড়ে এ অভিযান চালানো হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. আব্দুল জব্বার (৪০)। তিনি ওই এলাকার বাসিন্দা আলহাজ মো. আ. করিমের ছেলে। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে হাতেনাতে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৫৫ বোতল কেরু মদ, একটি অ্যান্ড্রয়েড মোবাইল, দুটি সিমকার্ড এবং নগদ ৩২০ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

You cannot copy content of this page