ঠাকুরগাঁওয়ের আউলিয়াপুরে তালা বদ্ধ ঘরে সনাতন ধর্মাবলম্বী মা-মেয়ের অর্ধগলিত লা/শ উ/দ্ধার


ঠাকুরগাঁও প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ৩০, ২০২৫, ১০:২৯ পূর্বাহ্ন /
ঠাকুরগাঁওয়ের আউলিয়াপুরে তালা বদ্ধ ঘরে সনাতন ধর্মাবলম্বী মা-মেয়ের অর্ধগলিত লা/শ উ/দ্ধার

ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর সিকদারহাট গ্রামে নিজ বাড়ি থেকে মা শাপলা রানী (৫০) ও মেয়ে শর্মিলা রাণী (১৮) এর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। শাপলা রানী ও তার মেয়ে শর্মিলা রাণী সিকদারহাট গ্রামের জগদীশ রায়ের স্ত্রী ও মেয়ে। পুলিশ ও এলাকাবাসী জানায়, ওই গ্রামের জগদীশ রায়ের দ্বিতীয় স্ত্রী শাপলা রানী ও মেয়ে শর্মিলা রানী নিজ বাড়িতেই থাকতো। স্বামী মাঝে মাঝে বাসায় আসতো। অভাবের সংসার কোনো রকমে দিন কাটতো তাদের। হঠাৎ ঘটনার দিন রাতে ওই বাড়ির পাশ দিয়ে চলাফেরা করার সময় পথচারীরা বাতাসে বিকট দুর্গন্ধ পায়। পরে আশপাশের লোকজন টর্চ লাইট মেরে ও বাড়ির ঘরের ভেতরে মা ও মেয়ের লাশ দেখতে পায়। প্রতক্ষদর্শীরা সাথে সাথে সদর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অর্ধগলিত দুটি লাশ উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। স্থানীয় এলাকাবাসীর দাবি কীভাবে মারা গেলো তা তদন্ত করা জরুরি। কারণ একই পরিবারের দুটি মানুষ এভাবে লাশ হয়ে নিজ বাড়ির ভিতরে পরে থাকবে এটা মেনে নেয়া যায় না। ঘটনাস্থলে আসা সদর থানার এসআই দীন মোহাম্মদ এ বিষয়ে জানান, লাশ দুটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। কীভাবে এ ঘটনা ঘটেছে তা তদন্ত করা হচ্ছে। শীর্ঘই মৃত্যুর আসল রহস্য প্রকাশ পাবে।

You cannot copy content of this page