নেত্রকোনায় শান্তিপূর্ণভাবে শারদীয়া দুর্গোৎসবের প্রথম দিন অতিবাহিত হতে যাচ্ছে


 পলাশ পাল, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৯, ২০২৫, ৩:১১ অপরাহ্ন /
নেত্রকোনায় শান্তিপূর্ণভাবে শারদীয়া দুর্গোৎসবের প্রথম দিন অতিবাহিত হতে যাচ্ছে

নেত্রকোনায় মহাসপ্তমীতে ভক্তিময় পরিবেশে পূজা ও অঞ্জলিতে মুখর পূজামণ্ডপ
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী উপলক্ষে আজ নেত্রকোনার প্রতিটি পূজামণ্ডপে উৎসবমুখর ও ভক্তিময় পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে দেবী দুর্গার পূজা ও অঞ্জলি প্রদান। ভোর থেকেই জেলার বিভিন্ন মণ্ডপে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়, যেখানে ভক্ত ও দর্শনার্থীদের ঢল নামে।
শাস্ত্রীয় বিধান অনুসারে, ষষ্ঠীর বোধনের পর সপ্তমীতে শুরু হয় দেবীর মহাপূজা। এই দিনে বিশেষভাবে পূজিত হন দেবীর ‘কালরাত্রি’ রূপ, যিনি অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তির প্রতিষ্ঠা করেন বলে বিশ্বাস করা হয়।
সকালের পূজা শুরু হয় এক বিশেষ আচার দিয়ে—কলাগাছকে গঙ্গাজলে স্নান করিয়ে নববধূর সাজে শাড়ি পরানো হয়, যা দেবীর প্রতীক হিসেবে স্থাপন করা হয়। এরপর উলুধ্বনি, শঙ্খনাদ, ঘণ্টা ও ঢাকের বাদ্যধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পূজামণ্ডপগুলো।
দিনব্যাপী চলে মহাসপ্তমীর বিভিন্ন ধর্মীয় আয়োজন। পূজা শেষে ভক্তরা অঞ্জলি দেন এবং প্রসাদ গ্রহণের মধ্য দিয়ে দিনের কার্যক্রম সম্পন্ন করেন।
নেত্রকোনার পূজামণ্ডপগুলোয় ভক্তদের সরব উপস্থিতি এবং ধর্মীয় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহাসপ্তমী পালিত হচ্ছে শান্তিপূর্ণ পরিবেশে…প্রতিটি পূজা মন্ডপে রয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা….

You cannot copy content of this page