
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের মৃত্যুর খবরটি গুজব। বর্তমানে তিনি স্কয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার রাতে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। তবে আমার দেশ থেকে রাত ১১টার দিকে স্কয়ার হাসপাতালে যোগাযোগ করা হলে কাস্টমার কেয়ার থেকে জানানো হয়, তোফায়েল আহমদ সিসিইউতে আছেন এবং সুস্থ আছেন। তার মৃতূর খবরটি গুজব। তারা বিভিন্ন জায়গা থেকে এ নিয়ে অনেক টেলিফোন পেয়েছেন। হাসপাতালের কাস্টমার কেয়ারের স্টাফ তুহিত এ তথ্য জানান।
You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :