বগুড়া আদমদীঘিতে পূজা মন্ডপে অগ্নি নির্বাপক যন্ত্র প্রদান


সজীব হাসান, বগুড়া প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৮, ২০২৫, ৫:১১ অপরাহ্ন /
বগুড়া আদমদীঘিতে পূজা মন্ডপে অগ্নি নির্বাপক যন্ত্র প্রদান
শারদীয় দূর্গা পুজা উপলক্ষে বগুড়া’র আদমদীঘি উপজেলার বিভিন্ন পূজা মন্ডপে আগুন নেভানোর কাজে ব্যবহৃত অগ্নি নির্বাপক যন্ত্র প্রদান করা হয়েছে। রোববার সকালে উপজেলা প্রশাসনের অর্থায়নে উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা উপজেলার ৬৬ টি পুজা মন্ডবের মধ্যে ৪৪ টি পুজা মন্ডপের সভাপতি সম্পাদকদের মাঝে এই অগ্নি নির্বাপক যন্ত্র প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, আদমদীঘি ফায়ার সার্ভিস স্টেশন ম্যানেজার আফাজ উদ্দীন, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক মিহির কুমার সরকার, উপজেলা সহকারি প্রশাসনিক কর্মকর্তা আছাদুজ্জামান আসাদ সহ বিভিন্ন মন্ডবের নের্তৃবৃন্দ

You cannot copy content of this page