বগুড়ায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৬১০ বোতল মদ উদ্ধার হয়েছে। শুক্রবার রাতে শেরপুর উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত লালজি বাসফোরের ছেলে হৃদয় বাসফোর এর বসতঘরে অভিযান চালানো হয়। অভিযানে উদ্ধারের মধ্যে ২০০ বোতল কেরু এন্ড কোম্পানির কান্ট্রি লিকার এবং ৪১০ বোতল দেশি চোলাই মদ রয়েছে। শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান। পুলিশের এই কর্মকর্তা জানান কেরুর প্রতিটি বোতলে ছিল এক লিটার লিকার এবং দেশি চোলাইয়ের প্রতিটি বোতলে ছিল ২৫০ মিলি করে। হৃদয় বাসফোরের বিরুদ্ধে এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। অভিযান শেষে উদ্ধার করা মদের বিষয়ে শেরপুর থানায় নতুন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছ।
আপনার মতামত লিখুন :