বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রাজারহাট উপজেলা বিএনপির আহ্বায়ককে দলীয় দায়িত্ব অব্যাহতি


কুড়িগ্রাম প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৭, ২০২৫, ২:৪৮ অপরাহ্ন /
বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রাজারহাট উপজেলা বিএনপির আহ্বায়ককে দলীয় দায়িত্ব অব্যাহতি
বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা বিএনপির আহ্বায়ক আনিছুর রহমানকে দলীয় দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
কুড়িগ্রাম জেলা কমিটির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন ও অব্যাহত সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজারহাট উপজেলা বিএনপির আহ্বায়ক আনিছুর রহমানকে আহ্বায়কের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হলো।
তার স্থলে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

You cannot copy content of this page