নেত্রকোনায় প্রথমবারের মতো চালু হলো সেইফ মিট নিরাপদ পোল্ট্রি পণ্যের আধুনিক কারখানা


 পলাশ পাল, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৭, ২০২৫, ২:০৬ অপরাহ্ন /
নেত্রকোনায় প্রথমবারের মতো চালু হলো সেইফ মিট নিরাপদ পোল্ট্রি পণ্যের আধুনিক কারখানা

নেত্রকোনায় প্রথমবারের মতো চালু হলো আধুনিক ‘সেইফ মিট’ মাংস প্রক্রিয়াজাতকরণ কারখানা।
জেলার হিরনপুর এলাকায় পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় ও দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের বাস্তবায়নে গড়ে উঠেছে এই প্রতিষ্ঠান, যার লক্ষ্য নিরাপদ ও মানসম্মত পোল্ট্রি পণ্যের উন্নয়ন ও বাজারজাতকরণ।
শুক্রবার বিকেলে কারখানার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিএসকের ঋণ পরিচালক মোঃ সামসুল আলম।
এ সময় আরও উপস্থিত ছিলেন নেত্রকোনা দক্ষিণ ও উত্তর জোনের আঞ্চলিক ব্যবস্থাপক এস এম ফারুক রানা ও শামসুল আলম খান, আরএমটিপি প্রকল্প ব্যবস্থাপক ডা. ঐশ্বর্য মজুমদারসহ অনেকে।
স্থানীয় কৃষি উদ্যোক্তারা জানান, এ উদ্যোগ এলাকায় স্বাস্থ্যসম্মত খাদ্য সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি তৈরি করবে নতুন কর্মসংস্থান।

You cannot copy content of this page