ঈশ্বরগঞ্জে ৫দফা দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত


ময়মনসিংহ প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৬, ২০২৫, ৫:২৬ অপরাহ্ন /
ঈশ্বরগঞ্জে ৫দফা দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন আয়োজন ও পিআর পদ্ধতি চালুসহ ৫ দফা দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ করেছে।

বিক্ষোভ মিছিলটি শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় পৌর সদরের
ঈশ্বরগঞ্জের গরুহাটা থেকে শুরু হয়ে মহাসড়ক প্রদক্ষিণ শেষে বাইতুল কুরআন মাদরাসা রোড, আঠারবাড়ি রোড ও চরনিকলা স্কুল গেইট অতিক্রম করে মুক্তিযোদ্ধা চত্ত্বরে গিয়ে শেষ হয়। সমাবেশ শেষে সভাপতি মুফতি হাবিবুল্লাহ বক্তব্য রাখেন এবং দোয়ার মাধ্যমে কর্মসূচি সমাপ্ত হয়।

সমাবেশ থেকে নেতারা ৫ দফা দাবি উত্থাপন করে। দাবিগুলো হলো—
১. জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন,
২. সংসদের উভয় কক্ষে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি চালু,
৩. সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন,
৪. বর্তমান সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা,
৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

এতে ৫ দফা দাবি বাস্তবায়ন করতে জুড়ালো বক্তব্য দেন ময়মনসিংহ জেলা উত্তরের সংগ্রামী সভাপতি আলহাজ্ব হাদিউল ইসলাম, ময়মনসিংহ জেলা উত্তরের জয়েন্ট সেক্রেটারি শহিদুল ইসলাম মুকু্‌ল, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা সাঈদুর রহমান (সাঈদ),ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ জেলা উত্তরের সভাপতি কে এম এমদাদুল্লাহ মোমেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার মুফতি নুর মোহাম্মদ ফারুকী,
ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ সহ ইউনিয়নে নেতৃবৃন্দ ।

You cannot copy content of this page