বড়াইগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রবাসফেরত হাসান আলীর মৃত্যু


বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৫, ২০২৫, ৭:১১ অপরাহ্ন /
বড়াইগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রবাসফেরত হাসান আলীর মৃত্যু

নাটোরের বড়াইগ্রাম উপজেলার মালিপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসান আলী পাটোয়ারী (৫৮) নামের এক প্রবাসফেরত ব্যক্তি মারা গেছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে নিজ বাড়ির এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইঁদুর মারার জন্য বসানো বৈদ্যুতিক ফাঁদের সংযোগে ত্রুটি দেখা দিলে হাসান আলী তা নিজেই ঠিক করার চেষ্টা করেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।

দীর্ঘদিন বিদেশে কর্মরত থেকে হাসান আলী দেশে ফিরে গবাদিপশু পালন শুরু করেন। এক অগ্নিকাণ্ডে তার বসতবাড়িসহ গোয়ালঘর ও গরু পুড়ে গেলেও তিনি হাল না ছেড়ে পুনরায় ঘুরে দাঁড়ান। সততা, পরিশ্রম ও আত্মনির্ভরতার মাধ্যমে জীবন পরিচালনা করতেন তিনি।

তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রাত ১১টায় মালিপাড়া ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

স্থানীয়রা জানান, হাসান আলী পাটোয়ারী ছিলেন একজন শান্তিপ্রিয়, পরিশ্রমী ও সমাজসচেতন ব্যক্তি। তার মৃত্যু মালিপাড়াবাসীর জন্য এক অপূরণীয় ক্ষতি।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দিন।

You cannot copy content of this page