
রাজধানীর কারওয়ান বাজারে কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেলে থাকা নর্দান বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী লুৎফর রহমান রাইন নিহত হয়েছেন।
এ ঘটনায় কাভার্ডভ্যানের হেলপারকে আটক করেছে তেজগাঁও থানা পুলিশ।
(২৪ সেপ্টেম্বর) রোজ বুধবার দিবাগত রাত ১২টার দিকে কারওয়ান বাজার বাটা শোরুমের কাছে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় মোটরসাইকেলে থাকা সজিব নামে অপর এক ব্যক্তি গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান,মোটরসাইকেলটি ফার্মগেটের দিকে যাওয়ার পথে পেছন থেকে একটি কার্ভাডভ্যান ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী রাইন ট্রাকের চাকার নিচে চাপা পরে ঘটনাস্থলেই প্রাণ হারান।
রাইন রহমান নেত্রকোণার মোহনগঞ্জ পৌরসভার সাবেক মেয়র এডভোকেট লতিফুর রহমান রতনের একমাত্র ছেলে। পরিবারের সাথেই রাজধানীতে থাকতেন রাইন।
এ ঘটনায় রাজধানীর তেজগাঁও থানা পুলিশ গণমাধ্যমকে জানায়, কাভার্ডভ্যান নিয়ে চালক পালিয়ে গেলেও হেলপার তরিকুল ইসলামকে আটক করা হয়েছে।
নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :