ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদের ভাতিজা ও দিঘলদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইফতারুল হাসান স্বপনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে রাজধানীর মালিবাগের গুলবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিটিটিসির একটি টিম অভিযান চালিয়ে তাকে আটক করে।
স্বপনের বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, ভূমি দখল, সরকারি কর্মকর্তাদের মারধর ও হুমকি, নারী ও সাংবাদিক নির্যাতন, এবং চাকরি দেওয়ার নামে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার একাধিক অভিযোগ রয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



আপনার মতামত লিখুন :