কলকাতার পত্রিকার সাক্ষাৎকারটি ফেইক, ভুল-বোঝাবুঝি সৃষ্টির ষড়যন্ত্রঃ মির্জা ফখরুল


স্টাফ রিপোর্টার প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৩, ২০২৫, ৫:২৫ অপরাহ্ন /
কলকাতার পত্রিকার সাক্ষাৎকারটি ফেইক, ভুল-বোঝাবুঝি সৃষ্টির ষড়যন্ত্রঃ  মির্জা ফখরুল

কলকাতার একটি গণমাধ্যমে প্রকাশিত সাক্ষাৎকারকে উদ্দেশ্যমূলক বলে অভিহিত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার রাতে  যুক্তরাষ্ট্র থেকে টেলিফোনে এক প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, এটা এক ধরনের ষড়যন্ত্র। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করার জন্য এমন কাজ করা হচ্ছে। এটা সঠিক নয়।

বিএনপি মহাসচিব বলেন, ‘‘ ওই নিউজটা ফেইক নিউজ। ওরা (পত্রিকাটি) আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) দিয়ে এই মিথ্যা, বিভ্রান্তিকর সংবাদ তৈরা করা হয়েছে। ইদানীংকালে ভারতীয় সংবাদ মাধ্যমের সঙ্গে আমার কোনো যোগাযোগ হয়নি।

তিনি বলেন, ‘কোনো রাজনৈতিক নেতা এরকম অবান্তর কথা বলতে পারে? আপনি বলুন। এটা উদ্দেশ্যমূলক। কলকাতার ‘এই সময়’ আমি এই ধরনের কোনো কথা বলিনি।

পত্রিকাটি ‘বিএনপি-জামায়াতকে ভারত কেন এক বন্ধনীতে রাখছে’ প্রশ্ন মির্জার’ শিরোনামে বিএনপি মহাসচিবের সাক্ষাৎকার প্রকাশ করেছে।

তাতে ‘৩০টি আসন না দেওয়ায় পিআর নিয়ে বিএনপিকে চাপ সৃষ্টি করছে জামায়াত’ , আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে নির্বাচনে আসতে দেওয়া উচিতসহ দেশের রাজনীতি নিয়ে নানা বক্তব্য তুলে ধরা হয়েছে।

You cannot copy content of this page