শারদীয় দুর্গাপূজায় বনপাড়া মার্কেটে নেই কেনাকাটার জোয়ারঃ দিশাহারা ব্যবসায়ীরা


বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৩, ২০২৫, ৩:১২ অপরাহ্ন /
শারদীয় দুর্গাপূজায় বনপাড়া মার্কেটে নেই কেনাকাটার জোয়ারঃ দিশাহারা ব্যবসায়ীরা

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে সাধারণত ব্যবসায়ীদের মুখে হাসি ফুটলেও এ বছর ভিন্ন চিত্র দেখা যাচ্ছে বনপাড়া শহরের প্রধান মার্কেটগুলোতে। আর এস মার্কেট, হীরা মার্কেট, এল আর মার্কেটসহ আশপাশের সকল মার্কেট কার্যত ক্রেতাশূন্য অবস্থায় পড়ে আছে।

ব্যবসায়ীরা জানিয়েছেন, এবারের পূজাকে কেন্দ্র করে পণ্য মজুদ, দোকান সাজানো এবং বিক্রির আশায় অনেকেই এনজিও ও ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন। কিন্তু প্রত্যাশিত বিক্রি না হওয়ায় তারা চরম আর্থিক বিপাকে পড়েছেন।

একজন স্থানীয় কাপড় ব্যবসায়ী বলেন,
“আমরা মনে করেছিলাম পূজার আগে অন্তত কিছু বিক্রি হবে, কিন্তু দিনে দিনে লোকজন আরও কমে যাচ্ছে। ঋণের কিস্তি দিতে হিমশিম খাচ্ছি।”

স্থানীয় বাজার বিশ্লেষকরা বলছেন, চলমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানুষের ক্রয়ক্ষমতার হ্রাস এবং সামগ্রিক অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে এবারের পূজার বাজারে এমন মন্দাভাব দেখা দিয়েছে।

এ অবস্থায় ব্যবসায়ীরা সরকারের ও স্থানীয় প্রশাসনের কাছে ঋণ পুনঃতফসিল, আর্থিক সহায়তা ও কর রেয়াতসহ বাস্তবভিত্তিক পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

You cannot copy content of this page