
এক্সপ্রেস ঝিনাইদহ
ঝিনাইদহে ‘মাদক কারবারিদের’ মধ্যে মারামারিতে মোশারফ হোসেন নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী। গতকাল বুধবার রাত ১০টার দিকে মহেশপুর উপজেলার সাকোরপুল নামক স্থানে এ মারামারির ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে সেনা সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আজ বৃহস্পতিবার সকালে তাকে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত মোশারফ হোসেন মহেশপুর উপজেলার বাগানমাঠ গ্রামের ইউনুস আলীর ছেলে।
ঝিনাইদহ সোনা ক্যাম্পের একজন সেনা কর্মকর্তা জানান, বুধবার রাত ১০টার দিকে তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন মহেশপুর উপজেলার সাকোরপুল এলাকায় একদল লোক মারামারিতে লিপ্ত হয়েছে। খবর পেয়ে সেনা ক্যাম্প থেকে একটি বিশেষ দল সেখানে যায়। সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে বিবাদমান দুই গ্রুপের লোকজনই পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে মুমূর্ষু অবস্থায় একজনকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাতেই অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাজা, মাদক সেবনের সারঞ্জামাদি ও নগদ ২৯ হাজার ৮৯৬ টাকা উদ্ধার করা হয়।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ ফয়েজ উদ্দিন মৃধা জানান, গতকাল বুধবার রাতে উপজেলার সাকোরপুল নামক স্থানে একটি মারামির ঘটনা ঘটেছে। ঘটনার কথা শুনেছি তবে সেনা ক্যাম্পের সদস্যরা আহত মোশারফ হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতি করলে পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :