ঝালকাঠিতে “তরুণ প্রজন্মের সফলতার গল্প” সম্মেলন


দুলাল সাহা, ঝালকাঠি প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ১১, ২০২৫, ৫:১৬ অপরাহ্ন /
ঝালকাঠিতে “তরুণ প্রজন্মের সফলতার গল্প” সম্মেলন

ঝালকাঠিতে অনুষ্ঠিত হয়েছে “তরুণ প্রজন্মের সফলতার গল্প” জেলা সম্মেলন। নারীপক্ষের উদ্যোগে এবং অধিকার এখানে, এখনই প্রকল্পের আওতায় আয়োজিত দিনব্যাপী এ সম্মেলনে জেলার চার উপজেলার তরুণ-তরুণীরা অংশ নেন।
বৃহস্পতিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনের শুরুতে নারীপক্ষের প্রকল্প পরিচালক সামিয়া আফরিন স্বাগত বক্তব্য রাখেন। প্রথম পর্বে প্রদর্শিত হয় একটি তথ্যচিত্র, যেখানে প্রকল্পের আওতাভুক্ত আট জেলার তারুণ্যের কণ্ঠস্বর প্ল্যাটফর্মের কার্যক্রম, অর্জন ও সফলতার গল্প তুলে ধরা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আশরাফুর রহমান। মুক্ত আলোচনায় বক্তারা বলেন, বয়সন্ধিকালীন সময়ে তরুণদের জন্য সঠিক তথ্য, স্বাস্থ্যসেবা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে বাল্যবিবাহ প্রতিরোধেও সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।

নারীপক্ষ জানায়, অধিকার এখানে, এখনই প্রকল্পের মাধ্যমে তরুণদের নেতৃত্ব বিকাশ ও সামাজিক সচেতনতা তৈরিতে তারুণ্যের কণ্ঠস্বর কার্যকর ভূমিকা রাখছে।

সম্মেলনে অংশগ্রহণকারী তরুণ-তরুণীরা বয়সন্ধিকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, বাল্যবিবাহ প্রতিরোধ ও সমাজে সচেতনতা সৃষ্টিতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

You cannot copy content of this page