নেত্রকোনায় দুর্নীতির বিরুদ্ধে গন শুনানি অনুষ্ঠিত


নেত্রকোনা প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ৮, ২০২৫, ৬:৩৭ অপরাহ্ন /
নেত্রকোনায় দুর্নীতির বিরুদ্ধে গন শুনানি অনুষ্ঠিত

নেত্রকোনায় দুর্নীতির বিরুদ্ধে গন শুনানি অনুষ্ঠিত হয়েছে। রবিবার”দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা,
গড়বে আগামীর শুদ্ধতা” – প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন, নেত্রকোণার সহযোগিতায় দুর্নীতি দমন কমিশন এর উদ্যোগে দিনব্যাপী গণশুনানী আয়োজিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেত্রকোণার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান মহোদয়।প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবর আজিজী।
গণশুনানীতে সমগ্র জেলার বিভিন্ন প্রান্তের মানুষের নানা বিষয়ের অভিযোগ শোনা হয় এবং অভিযোগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য শোনা হয়। দুর্নীতি রোধকল্পে মানুষের সচেতনতা, কর্তৃপক্ষের জবাবদিহিতার উপর গুরুত্ব আরোপ করা হয়।

You cannot copy content of this page