
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ঘাঘট নদীতে গোসল করতে নেমে এক যুবক নিখোঁজ হয়েছেন। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
নিখোঁজ যুবকের নাম লাবু খান । তিনি সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা বন্দরের বাসিন্দা মোঃ মতিয়ার খানের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, লাবু খান বন্ধুদের সঙ্গে ঘাঘট নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে তিনি পানির তীব্র স্রোতে তলিয়ে যান এবং আর ভেসে উঠেনি।
এদিকে লাবুর নিখোঁজের খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন।
You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :